হামে পাঁচশতাধিক শিশু হত্যা, অব্যাহত শিশু ধর্ষন ও মার্কিন সাম্রাজ্য বাদের সাথে দেশ বিরোধী চুক্তির সাথে জড়িতদের বিচারের দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।
আজ শনিবার সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে মানববন্ধনে লাল পতাকা হাতে নেতাকর্মীরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক আরশেদ আলী , সিংগাইর উপজেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন, ঘিওর উপজেলা কমিটির সভাপতি দুলাল বিশ্বাস, জেলা কমিটির সদস্য সেতুয়ার হোসেন খান।
জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, বাংলাদেশ এখন একটা জাহানামের দিকে এগিয়ে যাচ্ছে। দেশে কোনো শিশু নিরাপদ নয়, প্রতিদিনি শিশু ধর্ষনের শিকার হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা বলৎকার হচ্ছে। যারা এসব কাজ করে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রীর দুর্বল বক্তব্য এসব কাজ আরো উৎসাহ করে দিচ্ছে। দেশের আইনশৃংখলা পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ করা উচিত।
সভাপতির বক্তব্যে আবুল ইসলাম বলেন, নির্বাচনের দুই দিন আগে ইউনুস সরকার দেশ বিরোধী চুক্তি করেছেন। আমাদের দেশের শুকুরের মাংশ আমদানী করার চুক্তি করেছে ইউনুস। ইউনুস একজন আমেরিকার দালাল। তিনি সেন্টমার্টিন অর্ধেক বিক্রি করে দিয়েছে। আজ দেশে যে সব শিশু হামের কারণে মৃত্যু হয়েছে। এটা স্বাভাকিব মৃত্য নয়, এসব শিশুকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় ইউনুস এড়াতে পারে না । তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

