নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর ঢাকা অঞ্চলে একটি গোল্ড, দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জসহ মোট ছয়টি পদক পেয়েছে মানিকগঞ্জ জেলা দল।
দীর্ঘ লাফ বালিকা গ্রুপে গোল্ড মেডেল পেয়েছে মানিকগঞ্জের জাগীর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী।
২০০ মিটার দৌড়ে ব্রোন্জ মেডেল পেয়েছে সিংগাইরের নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, কারাতে-৪৫ (বালক) গ্রুপে ব্রোঞ্জ মেডেল পেয়েছে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবু নাইফ আরাফ এবং বালিকা গ্রুপে ব্রোঞ্জ মেডেল পেয়েছে মানিকগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মালিহা বিনতে মোহিদ।
এছাড়া ব্যাডমিন্টন (বালিকা) একক গ্রুপে রানার-আপ হয়েছে ঘিওর ডিএন হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অহনা আক্তার মারিয়া এবং ক্রিকেট বালিকা গ্রুপে রানার্সআপ হয়েছে মানিকগঞ্জ জেলা বালিকা ক্রিকেট দল।
আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব কৃতি খেলোয়ারদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন।
এসময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

