সুর সপ্তক সংগীত নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের সাংস্কৃতিক সংগঠন- সুর সপ্তক সংগীত নিকেতনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলাশহরের উদীচী কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহান।

সংগঠনটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জাদুঘরের সাধারণ সম্পাদক মো. হাবিল উদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস,  জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস জেলা কমিটির সদস্য- সচিব শামীম বিশ্বাস, জেলা রবীন্দ্র সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক রতন সাহা,  সংগঠনটির পরিচালক বিউটি আচার্য্য ও বিশিষ্ট সংগীত শিল্পী জুইরিয়া ইসলাম নুপুর। 

আলোচকরা বলেন, বর্তমান সরকার সংস্কৃতির উন্নয়নে কাজ করছে। স্কুল  পর্যায়ে সংগীত চর্চার জন্য শিক্ষক নিয়োগের কথা ভাবছে। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান তারা। একইসাথে, সাংস্কৃতিক সংগঠনগুলো যাতে টিকে থাকতে পারে এবং সংস্কৃতির চর্চা করতে পারে সেদিকে সরকার এবং স্থানীয় পর্যায়ের উদ্যোগী ব্যক্তিদের বিশেষ নজর রাখতে হবে।

আলোচনাসভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুর সপ্তক সংগীত নিকেতনের শিল্পীবৃন্দ।

সবখবর/ নিউজ ডেস্ক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top