বিএনপি সংকটে দেশের হাল ধরেছে: তারেক রহমান

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়ে দেশের হাল ধরেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি কখনো লুকিয়ে বা গুপ্তভাবে রাজনীতি করেনি। জনগণের অধিকার আদায়ে দলটি সবসময় রাজপথে সক্রিয় ছিল। দেশের ইতিহাসে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেসব নির্বাচনে বিএনপি একাধিকবার জনগণের ভোটে সরকার গঠন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশের অন্যতম বড় সমস্যা জ্বালানি সংকট। এ সমস্যা সমাধানে সরকার ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে পরিকল্পনাগুলো বাস্তবায়নে কিছুটা সময় লাগবে

তিনি বলেন, শুধু বর্তমান সংকট মোকাবিলা করাই নয়, ভবিষ্যতে যাতে এ ধরনের সংকট আর তৈরি না হয়, সেদিকেও সরকার গুরুত্ব দিচ্ছে।

তারেক রহমান আরও বলেন, অতীতে স্বৈরাচারী সরকারের কারণে সৃষ্টি হওয়া সমস্যা হোক কিংবা অন্তর্বর্তী সরকারের সময় তৈরি হওয়া সংকট—সবগুলো সমাধানের চেষ্টা চলছে। এসব সমস্যাকে কেন্দ্র করে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, কেউ যদি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তা নিয়ন্ত্রণে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রত্যেকের নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সবখবর/ নিউজ ডেস্ক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top