দুদিনের সফরে ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুদিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

সফরের প্রথম দিন ঠাকুরগাঁওয়ে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। পরদিন সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

সফরকালে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহর ও আশপাশের এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে প্রধান সড়ক, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি দপ্তরগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, রাষ্ট্রপতির আগমনের খবরে তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top