রাজিবপুর আদর্শ কলেজে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর আদর্শ কলেজ এবং সংলগ্ন রাজিবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও পরিবেশবান্ধব শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।

৩ আগস্ট অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জামিলুর শহীদ খান

এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ডা. নাসিমুল ইসলাম মনু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুখ, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান দুটির কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যা করার আহ্বান জানান তারা।

কর্মসূচির অংশ হিসেবে কলেজ ও বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের আশা, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ জোগাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top