মানিকগঞ্জের সাটুরিয়ায় চিকিৎসকের জন্য সরবরাহ করা নমুনা ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় আটটি ফার্মেসিকে ১৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে ফার্মেসিগুলোতে চিকিৎসকের জন্য সরবরাহ করা নমুনা ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার বিষয়টি ধরা পড়ে। পরে এসব অনিয়মের দায়ে আটটি ফার্মেসিকে মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তাদের নিরাপদ ওষুধ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

