দুই লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

db police

মানিকগঞ্জে দুই লাখ টাকার হেরোইনসহ মোশারফ মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার সকালে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গ্রেপ্তার মোশারফ মানিকগঞ্জ সদর উপজেলার বাঘুটিয়া গ্রামের আকমত মিয়ার ছেলে।

আরো পড়ুন: পুলিশের হাতে ধরা খেল দুই ডাকাত

প্রেসবিজ্ঞপ্তিতে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাত ৮ টার দিকে সদর উপজেলার বারইল বাজার এলাকা থেকে তাকে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদকের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

সবখবর/ নিউজ ডেস্ক

Scroll to Top