আসিফ মাহমুদ ও স্ত্রীর ব্যাংক হিসাব চেয়েছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন ও দেশ-বিদেশে থাকা সম্পদের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার দুদকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা চিঠিতে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে দেশের বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। চালু, বন্ধ ও সুপ্ত হিসাবের পাশাপাশি ডেবিট-ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণসংক্রান্ত নথির তথ্যও চাওয়া হয়েছে।

চিঠিতে আসিফ মাহমুদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির আর্থিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহের কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে সম্পদ, বিনিয়োগ, ব্যাংক হিসাব এবং অর্থ স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে বিএফআইইউর মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

দুদকের অনুসন্ধানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, বিদেশে সম্পদ গঠন এবং শেল কোম্পানি তৈরির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই আর্থিক নথিপত্র সংগ্রহ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বিভিন্ন পদায়ন, টেন্ডার নিয়ন্ত্রণ এবং উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থপাচারের আরও অভিযোগ অনুসন্ধানের আওতায় আনা হয়।

দুদকের অনুসন্ধানে বিদেশে বিপুল অর্থপাচার এবং বিভিন্ন দেশে সম্পদ কেনার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top