সাটুরিয়ায় চার মিটার চোর আটক

সাটুরিয়া থানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অভিযান চালিয়ে চার মিটার চোরকে আটক করেছে পুলিশ।

আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা।

আরো পড়ুন: মানিকগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন

তিনি বলেন, সাটুরিয়ার বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটছিল। এঘটনায় গত ২২ আগষ্ট এক ভুক্তভোগী থানায় অভিযোগ করেন। পরে পুলিশ চোর ধরতে অভিযানে নামে। চুরির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বকুল হোসেন, নাজমুল হাসান, কাইয়ুম আলী ও মাসুদ রানা নামের চার চোরকে আটক করা হয়।

আরো পড়ুন: দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছ: খাদ্য সচিব

তারা আদালতে চুরির বিষয়ে স্বীকারোক্তি প্রদান করেছে বলে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান।

এসময় সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলমসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবখবর/ নিউজ ডেস্ক

১ thought on “সাটুরিয়ায় চার মিটার চোর আটক”

  1. Pingback: মানিকগঞ্জে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা - সবখবর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top