মানিকগঞ্জ সম্পাদক পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পরিষদের কার্যালয়ে শতাধিক ব্যক্তির মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম হোসেনের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক মানিকগঞ্জ এর সম্পাদক গোলাম ছারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানিকগঞ্জের কাগজ এর বার্তা সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক সবখবর এর সম্পাদক আশরাফুল আলম লিটন, সম্পাদক পরিষদের সহসভাপতি ও সাপ্তাহিক সময় সংবাদ এর সম্পাদক মাহবুব আলম জুয়েল, দৈনিক নিউজ এর সম্পাদক বাবুল আকতার মঞ্জু, সাপ্তাহিক আবাবিল পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীন বাবুল,সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক আকমল হোসেন, দৈনিক শীর্ষ বার্তার সম্পাদক আব্দুল আলীম ও সাপ্তাহিক তারুন্যের কথা এর সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সুজন হোসেন।
সম্পাদক পরিষদের সম্পাদক আকরাম হোসেন জানান, ডেবোনেয়ার গ্রুপের আর্থিক সহযোগিতা ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সার্বিক তত্বাবধানে এই কম্বল বিতরণ করা হয়। সেই সাথে সম্পাদক পরিষদে আসবাবপত্র দেওয়ার জন্য মানিকগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আফরোজা খানম রিতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

