মানুষের মন জয় করেছে ‘আজকের পত্রিকা’

আজকের পত্রিকা

দেশের বহুল প্রচারিত দৈনিক ‘আজকের পত্রিকা’ ইতিমধ্যে মানুষের মন জয় করে নিয়েছে। মাঠে ঘাটে অফিস আদালতে পত্রিকাটি জায়গা দখল করে নিয়েছে। শুরু থেকেই পাঠকের চাহিদা অনুসারে সংবাদ প্রকাশ করায় পাঠকের মুখে মুখে পত্রিকাটির নাম।

বৃহস্পতিবার মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকাটির দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আজকের পত্রিকার হরিরামপুর প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রতিনিধি মঞ্জুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির আহবায়ক ও সাবেক সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন। পরে শহীদ রফিক সড়কে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।

সবখবর/ নিউজ ডেস্ক

Scroll to Top