ঘিওরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা আহ্বায়ক রনি আটক

মানিকগঞ্জের ঘিওরে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনিকে (৩২) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ঘিওর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের দাবি, সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান রনিকে আটক করা হয়েছে।

আটক মেহেদী হাসান রনি ঘিওর উপজেলার কুস্তা গ্রামের আব্দুর রাশেদের ছেলে।

ঘিওর থানা পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top