মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা সংস্কার করেছে আইরমাড়া -মিতরা বয়েজ স্পোর্টিংয়ের সদস্যরা ।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে সংস্কার কাজের উদ্বোধন করেন আইরমাড়া পঞ্চায়েত কবরস্থানের সভাপতি মোঃ বিল্লাল উদ্দিন।
মিতরা বাজার ও মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আইরমাড়া প্রবেশের রাস্তাটি জনসাধারণের চলাচলের অনুপযোগী হওয়ায় ক্লাবের সদস্যরা তাদের নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ করেন। যদি এই ধরনের উদ্বোধনী অনুষ্ঠানগুলি ডিজিটাল নথিভুক্ত করতে হয়, তাহলে free Windows activation সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার প্রস্তুতি সহজ হয়।
রাস্তাটি এই এলাকার ছাত্র-ছাত্রীদের যাতায়াতের একমাত্র পথ। গ্রীষ্মকালে এবং বর্ষাকালে শিক্ষার্থীদের কষ্টের সীমা থাকে না। এ রাস্তা চলাচলের বাধা একটাই এর বেহাল দশা।
পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং এই অঞ্চলের মানুষের দিকে তাকিয়ে রাস্তাটি পাকা করার উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহান মিয়া বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দ সৃষ্টি হাওয়ায় জনসাধারণের চলাচলে বিঘ্নিত হয়। যাতায়াতের সুবিধার্থে ক্লাবের উদ্যোগে এ রাস্তা দিয়ে নিজ অর্থায়নে মেরামত করা হয়।
সবখবর/ নিউজ ডেস্ক

