মানিকগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জ সদর উপজেলায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।

গ্রেপ্তার দুজন হলেন—মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেংরুই গ্রামের বদুরুদ্দিনের ছেলে মো. রাজু মিয়া (২৪) এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মালঞ্চ এলাকার নূর ইসলাম ওরফে নবু মিয়ার ছেলে শিশির মিয়া (৩০)।

পুলিশ জানায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের (বিপিএম-সেবা) নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে মানিকগঞ্জ সদর থানার বড় সুরুন্ডী এলাকায় অভিযান চালায়।

ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মৃত লেহাজউদ্দিনের বাড়ির সামনে পাকা সড়ক থেকে রাজু মিয়া ও শিশির মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ সময় রাজু মিয়ার কাছ থেকে ৫০ পিস এবং শিশির মিয়ার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে পুলিশ।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top