মানিকগঞ্জে বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে হানিফ পরিবহনের একটি বাস খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খুলনা থেকে ২৮ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল বাসটি। পথে একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। গুরুতর আহত ৪ থেকে ৫ জনকে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে পানিতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারে কাজ করেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top