ডিবি ইনচার্জ মানবেন্দ্র পেলেন বিশেষ পুরস্কার

অস্ত্র ও মাদক উদ্ধার এবং একাধিক ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র সরকারকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. সারওয়ার আলম সফলতার স্বীকৃতিস্বরূপ তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে মানবেন্দ্র সরকার অস্ত্র ও মাদক উদ্ধারে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেন। একই সঙ্গে বিভিন্ন ক্লুলেস ও চাঞ্চল্যকর মামলার তদন্তে দক্ষতার পরিচয় দিয়ে মামলার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার এসব সাফল্য ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার মো. সারওয়ার আলম ডিবি পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি অপরাধ দমন, মাদক নির্মূল এবং অমীমাংসিত মামলার রহস্য উদঘাটনে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top