মানিকগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) রাত পোনে ৯টার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন স্বল্প হাতকোড়া সাকিনস্থ একটি নির্মাণাধীন দোতলা ভবনের সামনে মানিকগঞ্জ-বাংলাদেশ হাটগামী পাকা সড়কের পশ্চিম পাশের ঢাল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সাটুরিয়া থানার কামতা (দোতরা) এলাকার মো. শুকুর আলীর ছেলে মো. সোহেল রানা (২১) এবং মানিকগঞ্জ সদর থানার আলীনগর এলাকার আরাধন রাজবংশীর ছেলে সুজন রাজবংশী (২৭)

পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো-এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। ডিবির এসআই নিপ্পন চন্দ্র চন্দ-এর নেতৃত্বে একটি অভিযানিক দল এ অভিযান চালায়।

অভিযানের সময় মো. সোহেল রানার দখল থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং সুজন রাজবংশীর দখল থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top