শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে চায় দুর্জয়

স্বেচ্ছাসেবকলীগ

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই। বিএনপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে শান্তি সমাবেশ সফল করতে হবে। বিএনপির টেইক ব্যাক বাংলাদেশ মানে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়া।

তিনি বৃহস্পতিবার রাত ৯ টার দিকে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক তুষার, সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ বক্তব্য রাখেন।

সবখবর/ নিউজ ডেস্ক

Scroll to Top