পত্রিকা অফিসে হামলা, সম্পাদক পরিষদের প্রতিবাদ সভা

মানিকগঞ্জের স্থানীয় দৈনিক আমার নিউজ অফিসে গত ৭ মে মব সৃষ্টি করে হামলা, নির্যাতন, লুটপাট ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে)  দুপুরে শহরের কালিবাড়ি এলাকায় মানিকগঞ্জ সম্পাদক পরিষদের কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন মানিকগঞ্জ সম্পাদক পরিষদ।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন,মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টারস ইউনিটির সভাপতি বি এম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, সম্পাদক পরিষদের সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল, যুগ্ম সম্পাদক অ্যাড. খন্দকার সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আকমল হোসেন, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন বাবুল, দপ্তর সম্পাদক মো. আক্তার হোসেন মিলন এবং কার্যকরী সদস্য আব্দুল আলীম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমার নিউজ অফিসে সংঘটিত হামলা, নির্যাতন, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন বক্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top