পূর্বশত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

manikganj

মানিকগঞ্জের দৌলতপুরে পূর্ব শ্রুততার জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। রোববার রাতে উপজেলার কলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ ওরফে ঝন্টু উপজেলার উয়াইল গ্রামের আব্দুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাস খানেক আগে ঝন্টুর বাড়ির সামনে দিয়ে মাটির ট্রলি চালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আহাদ ওরফে জাহিদসহ দুইজন নারীদের দিকে আপত্তিকরভাবে তাকায় ও বাজে মন্তব্য করে।এসময় ঝন্টু এর প্রতিবাদ করে জাহিদকে চর থাপ্পর মারে।

এঘটনার জের ধরে রোববার রাতে জাহিদের নেতৃত্বে ৮/১০ জন যুবক ঝন্টুকে একা পেয়ে বেধরক মারপিট ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।নিহতের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন আদিত্য।অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Scroll to Top