মানিকগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

ডিবি পুলিশ

মানিকগঞ্জে ৩ গ্রাম হেরোইনসহ সাইফুল ইসলাম শরীফ (২৮) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দুপুরে সদর উপজেলার সাতানি গ্রামের প্রাইম কিন্ডার গার্টেন এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল ওই গ্রামের আব্দুল বাতেনের ছেলে। সে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।

আরো পড়ুন: পুলিশের ওপর হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনজার্জ মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আনুমানিক ৩০ হাজার টাকার হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

সবখবর/ নিউজ ডেস্ক

১ thought on “মানিকগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার”

  1. Pingback: পরকীয়ায় কাদের ঝোঁক বেশি? - সবখবর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top