শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে খাবার বিতরণ

শ্রমিক লীগ

জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার মানিকগঞ্জে র‌্যালি আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা শ্রমিকলীগের ব্যানারে নেতাকর্মীরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শহরের খালপাড় মোড় পর্যন্ত র‌্যালি বের করে। এর পর বাসস্ট্যান্ড টার্মিনালে আলোচনা সভার আয়োজন করেন।

আরো পড়ুন: এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ

জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো হানিফ আলী প্রমূখ।

আলোচনা সভা শেষে দেড় হাজার দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

সবখবর/ নিউজ ডেস্ক

Scroll to Top