গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি’র মমতাময়ী মা এবং সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিনী হুরুন নাহার রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (১ মার্চ- রবিবার) ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে দুই কন্যা যথাক্রমে আফরোজা খানম রিতা এমপি এবং পারভিন বেগম এবং তিন নাতি, দুই জামাতা, ভাই বোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা আজ রবিবার বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। অতঃপর মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন।
তাঁর মৃত্যুতে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফূল আলম লিটনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

