দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছ: খাদ্য সচিব

মানিকগঞ্জ

খাদ্য মন্ত্রনালয়ের সচিব মো: ইসমাইল হোসেন বলেছেন, বাংলাদেশে কোন খাদ্য ঘাটতি নেই। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় জনগনকে কোন দুশ্চিন্তা পোহাতে হবেনা।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা গ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

খাদ্যবান্ধব এই কর্মসূচির আওতায় মানিকগঞ্জ সদর উপজেলার ১০ টি  ইউনিয়নে ২০ জন ডিলারের মাধ্যমে ৯৯৬০ জন ভোক্তাকে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেয়া হবে বলে সচিব আরো বলেন।  

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।

সভাশেষে ভোক্তাদের মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রি করা হয়।

সবখবর/ নিউজ ডেস্ক

১ thought on “দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছ: খাদ্য সচিব”

  1. Pingback: মানিকগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন - সবখবর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top