ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

মানিকগঞ্জের ঘিওরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আশিক হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেরের অপর এক আরোহী।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে পঞ্চরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আশিক টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়িগ্রাম এলাকার মওলা মিয়ার ছেলে। আহ মো আলামিনকে (৩০) ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘিওর থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে নাগপুরের বাড়িগ্রাম এলাকার বাড়ি থেকে মোটরসাইকেলে করে আশিক ও আলামিন পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাচ্ছিলেন। পথে ঘিওরের পঞ্চরাস্তা এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকলেটি রোড ডিভাইডারের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন আহত আলামিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, নিহত ওই তরুণের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সবখবর/ নিউজ ডেস্ক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top