ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে রোগীদের মাঝে খাবার পরিবেশন

হাসপাতাল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জাতীয় পতাকা উত্তোলন ও রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।

এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী একেএম রাসেল, মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওয়ালী উল্লাহ, ডাঃ সিরাজুল ইসলাম (এইচএমও), বাংলাদেশ নার্সিং এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, নার্সিং কর্মকর্তা আব্দুল মোতালেব, বায়েজিদ এবং হাসপাতালের কুক মিসেস লতাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)

আবাসিক কর্মকর্তা ডাঃ কাজী একেএম রাসেল জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

সবখবর/ নিউজ ডেস্ক

Scroll to Top