আওয়ামী লীগ নেতা মট্টু গ্রেপ্তার

মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের মামলায় জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মট্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ।

বুধবার রাত সাড়ে ১২ টার দিকে মানিকগঞ্জ শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Scroll to Top